1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি’ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

‘আলোচনার চেয়ে যুদ্ধ শুরুর সম্ভাবনাই বেশি’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২ জন দেখেছেন
হরমুজ প্রণালিতে ইরানের পুনরায় বিধি-নিষেধ আরোপ করা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনেরই প্রত্যক্ষ ফল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, প্রণালি খুলে দেওয়ার পরও যুক্তরাষ্ট্রের অবরোধ জারি রাখা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের শামিল।

তেহরান থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি বিশ্লেষক অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এই প্রণালিটি উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল। কিন্তু আমেরিকার অবরোধ যুদ্ধবিরতির শর্তেরই একটি লঙ্ঘন।

তিনি বলেন, ‘‘আমেরিকানরা আরও সৈন্য এবং সরঞ্জাম নিয়ে আসছে; যা চুক্তির আরেকটি লঙ্ঘন।’’

সংকটের সমাধানে কূটনৈতিক সম্ভাবনা নিয়ে খোশচেশম পরিষ্কার করে বলেন, এটি এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। ট্রাম্প প্রতি ঘণ্টায় তার অবস্থান ও কথা পরিবর্তন করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি, ন্যাটোর প্রতিশ্রুতি এবং একাধিক আন্তর্জাতিক চুক্তি পরিত্যাগের উদাহরণ টেনে তিনি বলেন, ট্রাম্প এমন ব্যক্তি নন যার সঙ্গে আলোচনা করা সম্ভব। তিনি জাতিসংঘ কিংবা নিরাপত্তা পরিষদের প্রতি কোনও ধরনের সম্মান প্রদর্শন করেন না।

অধ্যাপক মোস্তফা খোশচেশম বলেন, ‘‘আমি যেকোনও ধরনের আলোচনার চেয়ে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাই বেশি দেখছি।’’

এদিকে, ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় তেহরান এখনও রাজি হয়নি। এমনকি এই আলোচনার জন্য সুনির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি। শনিবার অজ্ঞাত এক সূত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই সূত্র বলেছে, বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উপস্থাপন করেছে বলে মনে করে ইরান। যে কারণে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেসব দাবি ত্যাগ করাকে অন্যতম শর্ত হিসেবে বেধে দিয়েছে তেহরান।

পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের শর্তাবলি পাঠিয়ে দিয়েছে ইরান। ওই সূত্র বলেছে, ‘‘আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে আমেরিকান পক্ষকে জানিয়ে দিয়েছি যে, আমরা দ্বিতীয় দফার আলোচনায় রাজি নই।’’

• ‘কাঠামো’ ঠিক না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন দফার আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেছেন, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত আলোচনা হতে পারে না।

তিনি বলেন, যতক্ষণ না আমরা কাঠামোর বিষয়ে একমত হচ্ছি, ততক্ষণ আমরা কোনও তারিখ নির্ধারণ করতে পারি না।

ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় ইরান যা কিছুতেই সম্মত হোক না কেন, তাতে অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির অধিকার সংরক্ষিত থাকতে হবে। তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম কিংবা নিজের অধিকার বিসর্জন দেওয়া মেনে নেবে না।

সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )