1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবস পালন | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

পার্বতীপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবস পালন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩১ জন দেখেছেন
আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নতুন বাজার রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি   মন্জুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখার সিনিয়র সভাপতি হায়দার আলী, মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি
সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক
আবু হেনা জাকারিয়া, কায্যকরি সদস্য মোস্তাফিজুর রহমান রতন, জাতীয়তাবাদী শ্রমিক দল পৌর শাখা, শাহীন ও রাজিউল ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী শ্রমিক দল পৌর শাখা সাংগঠনিক সম্পাদক
জাহিদুল ইসলাম (টিপু)। পরে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, উপজেলা ও পৌর শাখা এ কর্মসূচির আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )