


আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১১৬৭)-এর অধীনে পার্বতীপুর বাস স্ট্যান্ড শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার প্রতিষ্ঠা ও কর্মপরিবেশ উন্নয়নে কাজ করতে হবে। শুক্রবার (১ মে) পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। শ্রমিকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আতিকুর রহমান স্বপন, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েলসহ শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীবৃন্দ।