1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠ মিস্ত্রির   | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠ মিস্ত্রির  

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল খায়রুল ইসলাম (৪৮) নামের এক কাঠ মিস্ত্রির । মৃত খাইরুল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে। শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পরিবারিক সূত্র ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, সোমবার ( ১১ মে) সকালের দিকে খায়রুল  তার গোয়াল ঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের গাছ বাগানে যান। সেখানে পা পিছলে যায় এসময় একটি ঝুলন্ত বৈদ‍্যুতিক তারে হাত লেগে তার ছিরে তিনি বিদ‍্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে উদ্ধার করে  ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে   জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাক্তার এ এস এম সায়েম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব‍্যক্তি হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )