মঙ্গলবার (১২ মে) এলজিইডি ভূরুঙ্গামারীর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলসিএস সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। এ সময় উপকারভোগী ৬৮ জনের মাঝে ৭ লক্ষ ৬০হাজার ১শ ৮৮ টাকা বিতরন করা হয়।
উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাইভলিহুড স্পেশালিস্ট মাকসুদুর রহমান,এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুবায়ের আবেদিন।
উপস্থিত ছিলেন , প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার রোস্তম আলী, এলজিইডি হিসাব সহকারী সাজ্জাদুর ইসলাম।