1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০ জন দেখেছেন

তেঁতুলিয়ায় চার্জার অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুস সালাম (৩০) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দেবনগর ইউনিয়নের ঝাড়বাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের মো. শমসের আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুস সালাম পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাড়িতে ফেরেন তিনি। রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে অটোরিকশাটি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দ্রুত পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা রাতেই তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন। ৭নং দেবনগড় চেয়ারম্যান সোলেমান জানান,সালামের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার দুপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )