1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভুরুঙ্গামারীতে বিদ্যালয়ের তালা ভেঙে চুরি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারীতে বিদ্যালয়ের তালা ভেঙে চুরি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর একটি প্রথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমের তালা ভেঙে দুটি প্রজেক্টর ও একটি সাউন্ট সিস্টেমসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের অনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, প্রতিদিনের মতো বিদ্যালয় ছুটির পর অফিসে তালা লাগিয়ে বাড়ি চলে যাই। পরদিন এসে দেখি অফিসের তালা ভাঙা। দুটি প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )