1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের  সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউএনও অমৃত দেব নাথ তার বক্তব‍্যে বলেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মাদক ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং যুবসমাজকে খেলাধুলামুখী করতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তব্য দেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক শামসুদ্দোহা সুজন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, সাধারণ সম্পাদক এফ কে আশিক প্রমূখ।

আয়োজিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিয়ে নিরসন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )