1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা 

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। আলোচক ছিলেন জিআইএস এনালিস্ট ধরনী চাকমা।

কর্মশালায় বক্তব্য রাখেন, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ, চরভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন প্রমুখ। কোর রোড নেটওয়ার্ক হলো সড়ক নেট ওয়ার্কের একটি অগ্রাধিকার প্রাপ্ত অংশ যা সমাজ অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে প্রধান জনবসতি, গুরুত্বপূর্ণ সামাজিক-অর্থনৈতিক, প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে প্রয়োজনীয় ও কার্যকর সংযোগ প্রদান করে। কর্মশালায় ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য সুবিধাভোগিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )