1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া, কামাত আঙ্গারীয়া ও তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের প্রায় দেড় কিলেমিটার এলাকা জুড়ে দুধকুমার নদের ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে ভূরুঙ্গামারী ইউনিয়ন কামাত আঙ্গারীয়া গ্রামের দুধকুমার নদের ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়ার শহিদুলের ঘাট হইতে তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর বাচ্চুর বাড়ি পর্যন্ত প্রায় ১৫০০ মিটার এলাকায় ব্যাপক ভাবে নদী ভাঙন দেখা দিয়েছে।

নলেয়া, কামাত আঙ্গারীয়া ও দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের অনেকের বসতভিটা ও তিন ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তারা নিঃস্ব হয়ে গেছেন। নদী তীরের বাসিন্দারা ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙন কবলিত এলাকার উত্তরে ও দক্ষিণে বাঁধ নির্মান করা হচ্ছে।

কিন্তু ভাঙন কবলিত মধ্যবর্তী অংশে বাঁধ নির্মাণ না করা হলে উত্তর ও দক্ষিণে নির্মিত বাঁধ কাজে আসবে না। এছাড়া রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা ভাঙনের হুমকির মুখে রয়েছে। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ না করা হলে আসছে বর্ষায় ভাঙন কবলিত পুরো এলাকা নদী গর্ভে বিলীন হয়ে বসতবাড়ি, আবাদি জমি নদী গর্ভে হারিয়ে যাবে।

মানববন্ধনে ভাঙন কবলিত এলাকার বাসিন্দা মেহেদী মাসুদ, আইয়ুব আলী, আবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন ও প্রকৌশলী আশরাফুল আলম বক্তব্য
রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )