1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

পীরগাছায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭০ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

রংপুরের পীরগাছায় ব্যাটারি চালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে সৈকত মিয়া (২৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের শুল্লিপাড়া এলাকায় চৌধুরানী-জালালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সৈকত মিয়া চৌধুরাণী বাজার থেকে ভ্যান চালিয়ে জালালগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে চৌধুরানী-জালালগঞ্জ সড়কের খাদিজা আবেদীন কলেজ সংলগ্ন শুল্লিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যানচালক সৈকত মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সৈকত মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান বলেন, নিহত সৈকত মিয়া মিঠাপুকুর উপজেলার বৈরাতি (পুঁটিমারি) গ্রামের আমিনুর মিয়ার ছেলে। তবে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উক্ত এঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )