1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ড্যাবের মহাসচিব | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ড্যাবের মহাসচিব

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন রিচার্স ইনস্টিটিউট এন্ড হাসপাতাল পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল দুপুরে তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটে পৌঁছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ড্যাব মহাসচিব জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবারমান, রোগীদের সুযোগ-সুবিধা ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।

তিনি বলেন, চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাখাতে দক্ষতা, স্বচ্ছতা ও সেবার মান বজায় রাখার মাধ্যমে জনগণের আস্থা আরও বৃদ্ধি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। পরিদর্শনকালে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা. এফএম মোস্তফা সরকারসহ ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )