1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় চলাচলে দুর্ভোগ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বিরামপুরে বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় চলাচলে দুর্ভোগ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৬ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর উপজেলার আশুড়ার বিলে একটি বাঁশের সাঁকো পানির তোড়ে ভেসে যাওয়ায় ১৫ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ও মানুষের চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে সাঁকোটি পুনঃ: নির্মাণের দাবি জানিয়েছে ঐ এলাকাবাসী।

দিঘলচাঁদ গ্রামের কমল চন্দ্র সরকার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের
নিকট লিখিত আবেদনে জানান, ঐ গ্রামের লালঘাট আশুড়ার বিলের উপর স্থানীয়রা একটি বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করতেন।

ঐ সাঁকোর উপর দিয়ে দু’পারের প্রায় ১৫টি গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও ধানজুড়ি মিশন স্কুলের শিক্ষার্থীরা সাইকেল, মোটর সাইকেল ও ভ্যানগাড়ি নিয়ে যাতায়াত করছিলেন। ৮ জুলাই ভারি বৃষ্টির পানির তোড়ে ২১০ ফুট লম্বা সাঁকোটি ভেসে যাওয়ায় তাদের চলাচল বন্ধ হয়ে গেছে। জরুরি ভিত্তিতে সাঁকোটি পুনঃ :নির্মাণের জন্য সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট তারা আবেদন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )