1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
​উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
​সভায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোহন মিনজির সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আরফিন,​উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন ইসলাম,​​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক,তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম,​উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী,উপজেলা প্রকৌশলী (বিদ্যুৎ) তানজিমুল ইসলাম​,​জেলা জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার,​ইউনিয়ন বিএনপির এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ,​উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম,উপজেলা এনসিপি-এর আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব​
​এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
​আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )