


দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই শহিদ আশিকুল ইসলামের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারত শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের বীরত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন উপ¯ি’ত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।