আটককৃত ব্যক্তিরা হলেন আশরাফুল আলম (৩৭), আল আমিন (৩০) ও নুর নবী (২৫) ও সবুজ (২১)। তাদের বাড়ি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ও ঢলডাংগা গ্রামে।
গরুর মালিকানা যাচাই বাছাই করে ৬ টি গরু ও সবুজের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় গরুসহ তাকে ছেড়ে দেয় পুলিশ। পরে রবিবার (১৯ জুলাই) আটক তিন ব্যাক্তির নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদেরকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয় এবং দুটি গরু জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুংগামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল শালঝোড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে আটটি গরুসহ চারজনকে আটক করে। পুলিশ জানায়,,আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য যাচাই বাছাই করে ৮ টি গরুর মধ্যে ০২ টি গরু শালজোড় ঘাট এলাকার কাজিয়ার চর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। বাকি ০৬ টি গরুর মালিকানা যাঁচাই করে মালিকদের নিকট ফিরিয়ে দেয়া হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ০৩ জন ব্যক্তির নিকট থেকে ভারতীয় চোরাই মোবাইল ও ভারতীয় সচল সিম পাওয়া গেছে। পুলিশ আরো জানায় উল্লেখিত ব্যক্তিরা চিহ্নিত চোরাকারবারি। তাদের ফোনে ভারতীয় গরু ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগের প্রামাণ পাওয়া গেছে। ফলে উল্লিখিত ০৩ গরু ব্যবসায়ী ও তাদের ০২ টি গরুর বিরুদ্ধে রবিবার (১৯ জুলাই) বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ ও সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত গরু দুটির বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আটক হওয়া ০৩ জন চিহ্নিত চোরাকারবারির বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের ও ০২ টি গরু জব্দ করা হয়েছে।
ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন ভূরুংগামারী উপজেলায় অবৈধপথে যে সকল গরু বাংলাদেশে প্রবেশ করে তার সিংহভাগ শালঝোড় এলাকা দিয়ে প্রবেশ করে।
এ এলাকায় আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করেছি। সেই সাথে এলাকাবাসীকে চোরাকারবারের সাথে জড়িয়ে না পড়তে বিশেষভাবে অনুরোধ করেছি।সেই সাথে সংশ্লিষ্ট গরু ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে যদি তারা ভারতীয় গরু সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।