1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্ধোধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

পার্বতীপুরে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্ধোধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন
oppo_0

পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্ধোধন করা হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি পার্বতীপুর শাখার উদ্যোগে গতকাল রবিবার পুরোনো পৌরসভা চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি ও বেলুন ওড়ানোর মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পেইনে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মাহমুদ হুসাইন রাজু। পূবালী ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার এজিএম সাইফুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস বিকল্প নেই। এটি যেমন সময় সাশ্রয়ী, তেমনি টাকা হারানোর ঝুঁকিও কমায়। পুবালি ব্যাংক গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পার্বতীপুর পুবালি ব্যাংক শাখা ব্যবস্থাপক আহসানুল হক বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর। গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পুবালি ব্যাংক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করছে। ব্যবসায়ী এজেডএম ওয়াজেদুল হক বলেন, এই উদ্যোগ ব্যাবসায়িক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ক্যাশলেস লেনদেনের মাধ্যমে বাজার ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করবে। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ফয়েজুর রহমান, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও আফজাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )