1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুংগামারীতে দুধকুমার নদে অভিযান ২৫০০ মিটার  দুয়ারি জাল জব্দ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ভূরুংগামারীতে দুধকুমার নদে অভিযান ২৫০০ মিটার  দুয়ারি জাল জব্দ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুংগামারীর দুধকুমার নদে জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারি জাল বা ম্যাজিক জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়েছে।

বুধবার(২২ জুলাই) বিকেলে উপজেলা মৎস্য অফিসের সার্বিক ব্যবস্থাপনা ও ভূরুংগামারী থানা পুলিশের সহায়তায় পরিচালিত সাঁড়াশি অভিযানে দুধকুমার নদের বিভিন্ন স্থান হতে ৫০ টির অধিক চায়না জাল জব্দ করা হয়। এগুলোর আনুমানিক দৈর্ঘ্য প্রায় ২হাজার ৫০০ মিটার।

উপজেলা মৎস্য অফিসার জনাব তৌহিদা মোহতামিম ও ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার  মুনতাসির মামুন মুন বলেন, অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসকল অভিযানে মৎস্য অফিস সহ সকল সরকারি প্রতিষ্ঠানকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )