1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে ডিসিসহ নেসকো কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের মামলা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

রংপুরে ডিসিসহ নেসকো কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

নেসকো রংপুর জোন কর্তৃক নগরীর বাসা-বাড়ী,বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রবল আপত্তি স্বত্তেও জবরদস্তিমুলক কায়দায় বিদ্যুৎ এর পোস্ট পেইড মিটার অপসারণ করে বাধ্যতামূলকভাবে দুর্নীতিগ্রস্থ,গ্রাহক শোষণ ও হয়রানির প্রিপেইড মিটার প্রতিস্থাপনের যাবতীয় কার্যক্রম বেআইনী ও অবৈধ মর্মে ঘোষণামুলক ডিক্রি কামনায় ভুক্তভোগী গ্রাহকরা আদালতে মামলা করেছেন।

বুধবার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, রংপুরে ভুক্তভোগী গ্রাহক ও রংপুর মহানগর নাগরিক কমিটি সদস্য আব্দুল জব্বার সরকারসহ ১৫ জন বাদী হয়ে নেসকো রংপুর জোন এর প্রধান প্রকৌশলী ( অপারেশন) মোঃ আশরাফুল ইসলাম মন্ডলসহ ৬ জনকে বিবাদী করে অত্র মামলাটি আনয়ন করা হয়েছে। যার মামলা নং অন্য-৫৪৩/২০২৬।

এই মামলায় বাদীপক্ষে নিযুক্ত আইনজীবী ছিলেন পলাশ কান্তি নাগ। বিজ্ঞ বিচারক আবু বক্কর সিদ্দিকের আদালতে আগামী ২৭/০৯/২০২৬ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। মামলা ফাইলিং শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে রংপুর মহানগর নাগরিক কমিটির এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, আদালত মানুষের শেষ আশা-ভরসাস্থল। আমরা আশাকরি বিজ্ঞ আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )