1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বোচাগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুব আলমের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামি দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ।

বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তৈয়ব আলী, জেলা জামায়াতের ইউনিট সদস্য আবু তাহের সিদ্দিকী ও সেতাবগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ।

সম্মেলনে বক্তারা বলেন, ‘সংগঠনের শক্তি হলো ইউনিট। ইউনিট শক্তিশালী না হলে সংগঠন শক্তিশালী হয় না।’ তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মী সম্মেলনে বোচাগঞ্জ উপজেলা, সেতাবগঞ্জ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )