পর্দায় গ্ল্যামারাস অভিনেত্রীকে এমন মাটির কাছাকাছি রূপে দেখে মুগ্ধ নেটিজেনরা। সামাজিক মাধ্যমে ভিডিওটির মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসছেন জয়া। কেউ তাকে বলছেন ‘মাটির মানুষ’, কেউবা লিখছেন ‘মাটির সঙ্গে বন্ধুত্ব, এটা সুন্দর’।
আরেক একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘কোদাল দিয়ে কাজ করলে মনে হয় বয়স ধরে রাখা সম্ভব।’ আরেকজন লিখেছেন, ‘সুন্দর আর স্লিম থাকার রহস্যই হলো কাজ করা।’ আবার জয়ার এই পরিশ্রমের প্রশংসা করতে গিয়ে কেউ কেউ রসিকতা করে লিখেছেন, ‘আর আমাদের কিছু সখিনা আছে, তারা নিজেদের ফ্যামিলির রান্না করার জন্য বাহানা খোঁজে।’
বয়সকে পেছনে ফেলে নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রেখে প্রায়ই আলোচনায় থাকেন জয়া আহসান। তবে চিরাচরিত কঠোর জিম বা কঠিন ডায়েট নয়, নিজের ফিটনেস ধরে রাখার পেছনে ব্যতিক্রমী এই কায়িক পরিশ্রমই মূল ভূমিকা রাখছে বলে জানিয়েছিলেন তিনি। এর আগে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানিয়েছিলেন, নিয়মিত জিম করার প্রতি তার খুব একটা আগ্রহ নেই। সাধারণত কোনো নতুন সিনেমার শুটিং শুরুর কয়েক মাস আগে প্রয়োজনভেদে পিলাটিজ বা শরীরচর্চা করেন তিনি। তবে ফিট থাকতে দৈনন্দিন কায়িক শ্রমেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তারকা।
নিজের বাড়ির আঙিনায় মাটি প্রস্তুত করা থেকে শুরু করে প্রয়োজনে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও তিনি নিজে করেন। তার কথায়, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।’






















