২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে দশ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলা করেন। মামলায় ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত এক বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড করেন মুজিব পরদেশীকে।
অভিযুক্ত পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের আদেশে সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রসিকিউশন বিভাগের আইনজীবী এসআই হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন।
বাদীপক্ষের আইনজীবী বলেন, মামলার বিষয়ে অবগত থাকলেও তিনি পলাতক ছিলেন। সোমবার পুলিশ তাকে গ্রেফতার করেছে। আসামিকে জামিন দিলে বাদীর ক্ষতি। সে জন্য তার জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর প্রার্থণা






















