1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তুমি নগ্ন হয়েছিলে-সানিকে বাবা-মা | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

তুমি নগ্ন হয়েছিলে-সানিকে বাবা-মা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪ জন দেখেছেন

একটা সময় পর্নো দুনিয়ার রানি ছিলেন সানি লিওন। তবে এখন তিনি নিষিদ্ধ জগত থেকে বেরিয়ে এসেছেন। কাজ করছেন বলিউডে। বি-টাউনেও অনেকের স্বপ্নের রানি বনে গেছেন তিনি। তবে অতীত পেছনে ফেলে সাধারণ দর্শকদের মন জয় করা মোটেও সহজ ছিল না।

পর্নো ইন্ডাস্ট্রিতে পা রাখার খবর যখন তাঁর বাবা-মা জানতে পেরেছিলেন, তখন তাঁদের পরিবারে একরকম ঝড় বয়ে গিয়েছিল। নিজের জীবনীভিত্তিক ওয়েব সিরিজ ‘কারেনজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এ নিজের কঠিন সময়ের গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী।

সানি জানান, তিনি ভেবেছিলেন বাবা-মাকে টাকার কথা বললে হয়তো ধাক্কাটা কম লাগবে। কিছুটা খুশিও হবেন। তাই তিনি বাবা-মাকে জানান, ‘পেন্টহাউস পেট অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়ে এক লাখ ডলার পুরস্কার জিতেছেন। কিন্তু এ কথা শোনার পর সেখানে পিনপতন নিস্তব্ধতা নেমে আসে। তাঁর মা হতবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘তুমি নগ্ন হয়েছিলে?!’
মেয়ের পেশার কথা জেনে সানির মা কান্নায় ভেঙে পড়েন। সানি জানান, তাঁর মা মোটেও খুশি হননি। এমনকী সানি কেন তাঁর ভাইয়ের নাম দিয়ে পর্ন দুনিয়ায় নাম লিখিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মায়ের প্রশ্নের জবাবে সানি বলেছিলেন, ‘না বুঝে নামটি বেছে নিয়েছি।’

পরিবারের সঙ্গে কোনো পরামর্শ না করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় সানির বাবাও রেগে যান। মেয়ের পেশা মন থেকে মেনে নিতে না পারলেও সানির বাবা কখনও তাঁর পথে বাধা হয়ে দাঁড়াননি। তিনি বুঝেছিলেন সানি নিজের পথ নিজেই বেছে নিয়েছে। তাই এখন মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সানি বলেন, ‘কোনো বাবা-মাই নিজের সন্তানের জন্য এমনটা চান না।’

সানি জানান, পর্নো পেশায় আসার মূল কারণ ছিল টাকা। সাধারণ চাকরির চেয়ে এই পেশায় সপ্তাহে ১০ থেকে ১৫ হাজার ডলার আয় করা সম্ভব। তাঁর পরিবারের আর্থিক অবস্থা খারাপ না হলেও সব শখ মেটানোর মতো সামর্থ ছিল না। সানি মূলত নিজের আর্থিক স্বাধীনতা চেয়েছিলেন। তাঁর কাছে মনে হয়েছিল, এই পেশা টাকা উপার্জনের সবচেয়ে সহজ পথ।

তবে সানির কথা সামনে আসার পর চড়া মূল্য দিতে হয়েছিল তাঁর পরিবারকে। আত্মীয়-স্বজনরা তাঁদের একঘরে করে দিয়েছিল। সানি জানান, তাঁর বাবা প্রায় একা একা কাঁদতেন। পর্নো দুনিয়া ছাড়ার পর ২০১২ সালে ‘বিগ বস’ রিয়েলিটি শো-এর মাধ্যমে ভারতীয় দর্শকদের নজর কাড়েন সানি। এরপর ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। পরবর্তীতে ‘রাগিনি এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ ও ‘মাস্তিজাদে’-এর মতো সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘বেবি ডল’ বা ‘লায়লা ম্যায় লায়লা’-এর মতো জনপ্রিয় গানে কোমর দুলিয়া দর্শকদের মন জয় করেন এই তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )