1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে পৌর বিএনপির যৌথ কর্মীসভা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

পার্বতীপুরে পৌর বিএনপির যৌথ কর্মীসভা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে দলকে তৃনমূল পর্যায়ে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পার্বতীপুর পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পুরাতন বাজার ধানহাটি বিএনপির কার্যালয়ের সামনে এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমান সিয়াম বলেন, মহিলারাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। মাদকমুক্ত পরিবার গড়ে তুলতে হবে, এজন্য মা-বোনদেরকে সচেতন হতে হবে। আপনারাই পারেন মাদকমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে।

পার্বতীপুর পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, সাবেক পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী ও সাবেক পৌর যুগ্ম সম্পাদক রুবিনা পারভীনসহ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )