1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ জন দেখেছেন

আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আদিবাসী নিজস্ব নৃত্য মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১ পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বনার্ঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিন করে।

পরে, বেলা ১২টায় উপজেলা হলরুমে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি কার্লুস সরেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, সাবেক ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, বাংলাদেশ কারিতাস দিনাজপুর অঞ্চল (সিএমএলআরপি) র্কমসূচী কর্মকর্তা সীমা মুরর্মু ও সোসাল একক্টিভিষ্ট মৃনাল কান্তি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। আদিবাসীদের সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা করতে হবে। তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা নিজস্ব নৃত্য ও গান পরিবেশনের করে। এছাড়াও উপজেলার জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )