1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় চলন্ত ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

পীরগাছায় চলন্ত ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ জন দেখেছেন

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে কফিল উদ্দিন নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত কফিল উদ্দিন (৬৫) উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের পূর্ব চন্দিপুর গ্রামের মৃত তোফাজ্বল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে পঞ্চগড় অভিমুখে যাচ্ছিল। এ সময় পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন কফিল উদ্দিন।

 

এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )