পুলিশ জানিয়েছে, মাদক সম্রাট শহিদুলের বিরুদ্ধে ভূরুংগামারী সদর ইউনিয়নের বিপুল সংখ্যক উঠতি বয়সী কিশোরকে মাদকাসক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়াও দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের ছদ্মবেশী পুলিশের একটি সোনালী গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ওরফে ট্যাবলেট শহিদুলকে আটক করে। এসময় তার নিকট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির দশহাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, শহিদুলকে গ্রেফতারের জন্য আইনশৃংখলা বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার চেষ্টা করে। কিন্তু প্রতিবার কোন না কোন উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সক্ষম হয় শহিদুল। অবশেষে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে শহিদুলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন এনিয়ে চতুর্থবার চেষ্টার পর মাদকসহ শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হলাম। আটক মাদক কারবারির সাথে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে। তবে এরা যত চতুর হোক না কেন পুলিশের হাতে ধরা পড়তেই হবে।