1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় চা-বাগান দখল ও বিধবা মা  মেয়ের ওপর হামলার অভিযোগ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় চা-বাগান দখল ও বিধবা মা  মেয়ের ওপর হামলার অভিযোগ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩ জন দেখেছেন
​পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক অসহায় বিধবা নারী ও তাঁর এতিম কন্যাদের পৈত্রিক ও জীবিকার একমাত্র অবলম্বন ৩০ শতক চা-বাগান জবরদখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় তাদের ওপর অমানবিক হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিধবা নারী মোছা. জমিলা খাতুন (৩৫) বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শালবাহান ইউনিয়নের কুমাড়টোল গ্রামের মৃত কালাম হোসেনের স্ত্রী মোছা. জমিলা খাতুন দীর্ঘদিন ধরে স্বামীর রেখে যাওয়া ৩০ শতক জমিতে চা চাষ করে চার কন্যাসন্তান নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি চা পাতার দাম বৃদ্ধি পাওয়ার পর থেকেই স্থানীয় প্রভাবশালী বিবাদী মো. আলম (৪৫), মো. মোজ্জমেল (৬০) ও মোছা. ফিরোজা বেগমসহ ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি ওই চা-বাগানটি দখলের লক্ষে কুচক্র শুরু করেন।
​গত ১৪/০4/২০২৬ তারিখে সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে বিবাদীরা উক্ত চা-বাগানে এসে জোরপূর্বক ঝগড়া সৃষ্টি করে এবং জমিলা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করেন। ১নং বিবাদী মো. আলম গলা টিপে ধরে ও মুখে চড়থাপ্পড় মারেন এবং চুল ধরে মাটিতে ফেলে দেন। এ সময় বাধা দিতে এলে তার মেয়েকনিকা আক্তারসহ অন্যান্যদের ওপরও হামলা চালানো হয় এবং তাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
​এ বিষয়ে ভুক্তভোগী বিধবা জমিলা খাতুন ও তাঁর মেয়ে কনিকা আক্তার প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করে বলেন, প্রভাবশালীরা তাদের ভিটেমাটি ছাড়া করার হুমকি দিচ্ছে এবং প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​তেঁতুলিয়া মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )