


রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, খাল-বিল-নদী-নালা’র সমন্বয়ে ছিল বাংলাদেশ । আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে জলাশয়ের মাছ। আমাদের দেশী বিদেশী প্রজাতির মাছ উৎপাদনে প্রচেষ্টা চালাতে হবে। মাছে ভাতে বাঙালি এটাকে ধারণ করতে হবে।
গতকাল রবিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মৎস অধিদপ্তর আয়োজিত সপ্তাহ ব্যাপি মৎস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন রংপুরের জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি ডিআইজি শাহ মোঃ তাজুল ইসলাম, অতিরিক্তি উপ পুলিশ কমিশনার মোঃ শরিফুল আলম, সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা হাবিবুর রহমান। বক্তারা মৎসজীবিদের সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানান। অনুষ্ঠানের শেষে সফল মৎস খামারীদের পুরষ্কৃত করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে । এবারের প্রতিপাদ্য রূপালী মৎসে স্বানর্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।