


দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ এবং রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন সাদো ও মাহাবুর রশিদ সংগ্রামকে যুগ্ম আহ্বায়ক করে ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
এছাড়াও পার্বতীপুর পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম এবং রবিউল ইসলাম বাবু, শরিফুল ইসলাম প্রামানিক ও মানজুর রশিদকে যুগ্ম আহ্বায়ক করে ২৬ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।