1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

মির্জা ফখরুল ইসলাম ২৩তম রাষ্ট্রপতি হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১ জন দেখেছেন

উত্তরবঙ্গের কৃতী সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বিশেষ প্রাপ্তিতে আনন্দের জোয়ার বইছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রিয় নেতার এই অনন্য অর্জন ও সম্মান প্রাপ্তিতে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সকল নেতা কর্মীদের উদ্যোগে গত শুক্রবার (২১ আগস্ট) রাতে তেঁতুলিয়া বিএনপির কার্যালয়ে স্থানীয় সাধারণ মানুষ,নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ এবং মিষ্টি মুখ করানোর বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। মিষ্টি বিতরণের সময় প্রিয় নেতার এই অর্জনে তেঁতুলিয়ার প্রতিটি সাধারণ মানুষ ও কর্মীদের মাঝে বিপুল আনন্দ, উল্লাস ও গর্বের প্রতিচ্ছবি ফুটে ওঠে। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষ ও কর্মীদের মিষ্টি মুখ করান স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু বলেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাদের উত্তরবঙ্গের গর্ব। উনার এই বিশেষ প্রাপ্তিতে তেঁতুলিয়ার প্রতিটি মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। এই আনন্দের অংশীদার হিসেবে আমরা নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করছি। তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন বলেন,উনার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের ফল আজকের এই সম্মান। তেঁতুলিয়াবাসী আজ এক হয়ে এই আনন্দের মুহূর্ত উদযাপনে মিষ্টি মুখ করছে। উনার এই সাফল্য আমাদের অনুপ্রাণিত করে। তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আউয়াল সাঈদ মিয়া বলেন,নেতার অর্জনে আজ তৃণেচ্ছ মহলে দারুণ উদ্দীপনা তৈরি হয়েছে।

সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের সাথে মিষ্টি মুখ করছেন ও উল্লাস প্রকাশ করছেন। তেঁতুলিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার বলেন, “উনার নীতি ও আদর্শ উত্তরবঙ্গের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই মহা আনন্দের দিনে তেঁতুলিয়া জিয়া পরিষদের পক্ষ থেকে সকলকে মিষ্টি মুখ করিয়ে আমরা শুভকামনা জানাচ্ছি।” উক্ত মিষ্টি বিতরণ কর্মসূচিতে তেঁতুলিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )