1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  | দৈনিক সকালের বাণী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
তিন দিনের উত্তরঞ্চল সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
​সফরের শুরুতে ভোরে তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা ঘুরে দেখেন। এরপর তিনি বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং সেখানে কিছু সময় কাটিয়ে সেলফিও তোলেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন এবং তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।
​বাংলাবান্ধা সফর শেষে মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শনের কথা রয়েছে। দিনশেষে তিনি সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )