বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সেতাবগঞ্জ পৌরশহরে বোচাগঞ্জ উপজেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাওলানা এম এ তাফসীর হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা পৌরশহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।
এ সময় নেতৃবৃন্দ ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে ঢাকা থেকে যাত্রা করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা শেষে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে।