1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ,কয়েকদিন পরেই পড়বে রং তুলির আচঁড় | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

হিলিতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ,কয়েকদিন পরেই পড়বে রং তুলির আচঁড়

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ জন দেখেছেন
অক্টোবর মাসের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গোৎসব শারদীয় দূর্গাপুজা। সীমান্তবর্তী উপজেলা দিনাজপুরের হাকিমপুরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। কোনো কোনো মন্ডপে প্রতিমার তৈরীর কাজ প্রায় শেষ।
কয়েকদিনের মধ্যে শরিরে পড়বে রংতুলির আচঁড়।তবে কারিগড়দের দাবী কাজ করলেও কাঙ্খিত পারিশামিক পাচ্ছেন না তারা। বাপ দাদার পেশা হওয়ায় তাদের কাজ করতে হচ্ছে বাধ্যতামুলুক। এদিকে এইবার ধুমধাম করে এই উৎসব পালন করবেন স্বনাতন ধর্ম্বাবলীর মানুষ। অপরদিকে পুজাকে কেন্দ্র করে মন্ডপে কঠোর নিরাপত্তা দেওয়া হবে বলে জানান প্রশাসন।

সনাতন ধর্মালম্বির কয়েকজন বলেন, মাত্র কয়েক দিন পরই শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই মন্ডপগুলোতে বাড়ছে ব্যস্ততা। কোথাও চলছে মন্ডপ সাজানোর কাজ, কোথাও আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরির প্রস্তুতি। পাশাপাশি প্রতিমা তৈরির কারিগরদেরও ব্যাস্ত সময় কাটছে।

এরই মধ্যে অধিকাংশ প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। এখন রং-তুলির নিখুঁত আঁচড়ে দেবী দুর্গার চোখ, মুখসহ বিভিন্ন অঙ্গ ফুটিয়ে তোলার কাজ শুরু করবেন কারিগররা। এরপর প্রতিমায় সাজসজ্জা ও অলংকার পরিয়ে পূজামন্ডপে স্থাপন করা হবে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। শেষ হবে ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। তাই মন্ডপগুলোতে প্রতিমা তৈরীতে ব্যাস্ত সময় পার করছেন কারীগররা।
কয়েকজন কারিগর বলেন, ইতোমধ্যে কোনো কোনো মন্ডপে প্রতিমার মাটির কাজ শেষ করেছেন তারা। কয়েকদিনের মধ্যেই শরিরে পড়বে রংতুলির আচঁড়। তারপর আবার অলংকার দিয়ে প্রতিমাকে সাজাতে ব্যস্ত সময় পার করবেন কারিগররা। হিলিতে এবারে ২১টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। কারিগররা তাদের নিপুণ হাতে তৈরি করেছেন প্রতিটি প্রতিমাগুলো। এখন রঙয়ের কাজ শেষ করবেন বলে তারা জানিয়েছেন।
এরপর নানান পোশাকে সাজিয়ে তুলবেন প্রতিমাগুলোকে। একেক জন কারিগরের দল একাধিক প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন। বর্তমান তাদের হাতে অনেক কাজ,তাই তাদের ব্যস্ত সময় পার করছেন তারা। সকাল থেকে রাত ১ টা পর্যন্ত কাজ করছেন তারা। দম ফেলার সুযোগ নেই।

চন্ডিপুর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি অলক কুমার বসাক বলেন, হাকিমপুর উপজেলায় এবার ২১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমাদের চন্ডীপুর পূজামন্ডপের প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন রং ও সাজসজ্জার কাজ বাকি। কয়েক দিনের মধ্যেই সেগুলোও শেষ হয়ে যাবে। অন্যান্য বছরের মতো এবারও নিরাপত্তার বিষয়ে কোনো ঘাটতি থাকবে না বলে আমরা আশা করছি। সবাই মিলে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে চাই।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, হিলি একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে এবার প্রায় ২১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। আশা করছি, হিন্দু সম্প্রদায়ের মানুষ সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )