1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসূল রাখি এবং বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার পাশাপাশি প্রসূতিসহ বিভিন্ন রোগীর প্রয়োজনীয় অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়েই দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
নতুন অপারেশন থিয়েটারের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )