1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে সেনাবাহিনী ও প্রশাসনের পূজা মন্ডপ পরিদর্শন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে সেনাবাহিনী ও প্রশাসনের পূজা মন্ডপ পরিদর্শন

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন
সেনাবাহিনী ও প্রশাসনের পূজা মন্ডপ পরিদর্শন

দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা। বৃহস্পতিবার (১০অক্টোবর) বেলা ১২টায় তর্পনঘাট কেন্দ্রীয় বিষ্ণুমন্দির দুর্গাপূজা মন্ডব পরিদর্শন করেন সেনাবাহিনীর খোলাহাটি ক্যান্টনমেন্টের ৭হর্স ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ পিএসসি, উপ অধিনায়ক মেজর আশিক উজ জামান, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল ওয়াদুদ।

 

এ সময় নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহাজাহান মিঞা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা, পূজা আয়োজক কমিটির সদস্য, পুরোহিতগন উপস্থিত ছিলেন। কর্মকর্তারা পুজার আয়োজকদের কাছে পুজামন্ডপের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এবারে উপজেলায় মোট ৫৮ পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )