1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ জন দেখেছেন
ঘোড়াঘাটে শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত

“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপুর্ন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক র‌্যালি উপজেলার মুল সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে শিল্পকলা একাডেমীর মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী হয়।

 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়েজ ইমতিয়াজ আলোচনা সভার সঞ্চালনা ও সঠিক নিয়মে হাতধোয়া প্রদর্শন করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হাতধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )