রবিবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বর্ণমালা বিদ্যা পীঠ সভাকক্ষে মানবাধিকার সংস্থা ডেমোক্রেসিওয়াচ এর সিনিয়র ফিল্ড অফিসার নাজমুল ইসলামের এর সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক সোহানুজ্জামান সোহান, রাষ্ট্রীয় পদক প্রাপ্ত যুব সংগঠক কাজী আবু সাদ চৌধুরী, বর্ণমালা বিদ্যা পীঠ এর পরিচালক অরুণ কুমার সরকার ও বিদ্যুৎ কুমার সরকার প্রমুখ।
আলোচনা সভায় নিরাপদ সমাজ গঠনে হুইসেল ব্লোয়িং এর মাধ্যমে অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, নিরাপত্তা লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির ঘটনাকে মোকাবেলা করে জনগণের অধিকার রক্ষা করা। সঠিক সময়ে সমাজের ঝুঁকিপূর্ণ বিষয় প্রকাশ করার মাধ্যমে হুইসেল ব্লোয়িং দ্বারা সম্ভাব্য বিপর্যয় প্রতিরোধ কল্পে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।