1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা | দৈনিক সকালের বাণী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ,বিপাকে ব্যবসায়ী ও শ্রমীকরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪২ জন দেখেছেন
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ী ও শ্রমীকরা। তারা যেটি বলছেন, বর্তমান পর্যায়ে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হবেন কেননা পাইপ লাইনে অনেক কাঁচা পণ্য রয়েছে সেগুলো যদি আমদানি না হয় তবে নষ্ট হয়ে যাবে। এদিকে আমদানি বন্ধ থাকলে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবেন সেই সাথে অর্থবছরে টার্গেট পূরণ করা সম্ভব হবে না বলে জানান কাষ্টমস কতৃপক্ষ।

আজ রবিবার (৩০ আগস্ট) সকাল  থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।

আমদানিকারকদের প্রতিনিধি বলেন, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় ভারতের হিলি স্থলবন্দর বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় সেখানকার ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি এবং বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করা হবে না। তিনি বলেন, বন্দরের অভ্যন্তরীণ প্রশাসনিক ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে। তবে এতে ব্যবসায়িকদের অনেক ক্ষতিগ্রস্হ হবেন বলে জানান তিনি। কেননা অনেকের কাঁচাপণ্যবাহী ট্রাক ভারতের পাইপ লাইনে আটকে আছে, সেগুলো পচে নষ্ট হয়ে যাবে।

তারা আরও বলেন, ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্যান্য স্থলবন্দরে অনেক সুযোগ সুবিধা থাকায় তারা বেদারছে আমদানি করছে অথচ পশ্চিমবঙ্গে আমাদের এই হিলি স্থলবন্দরে কোন সুযোগ সুবিধা না থাকায় দিন দিন আমদানি রপ্তানি ত্বরান্বিত হয়েছে। আগে যেখানে ১২০ থেকে ১৫০ ভারতীয় পন্যবাহী ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হতো সেখানে এখন সারাদিনে ২০-৩০ ভারতীয় পণ্যবাহী ট্রাক আমদানি হয়,যার কারনে আমাদের কোন সুযোগ সুবিধা না দেওয়ায় তারা আমদানি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছেন।

বন্দরের কয়েকজন শ্রমিক বলেন,  আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বন্দরের শ্রমিকরা। তারা বলছেন এমনি থেকেই হিলি স্থল বন্দরে বেশ কিছুদিন থেকে কাজকর্ম না থাকাই তারা মানবেতার জীবন যাপন করছেন এর মধ্যে আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় তাদের কাজকর্ম হারিয়ে বসে পরিবার-পরিজন নিয়ে কিভাবে চলবেন সেটি নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন।

হিলি শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা প্রিন্স কমার কুন্ডু বলেন,

মদানি রপ্তানি হলে সরকার রাজস্ব পায় যদি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় সে ক্ষেত্রে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। এছাড়াও হিলি স্থল শুল্ক স্টেশনে বাৎসরিক অর্থবছরের একটা টার্গেট থাকেন সেটি অর্জন করা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )