


রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত বহুল প্রচারিত পত্রিকা দৈনিক সকালের বাণী’র সাফল্যের প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে সকালের বাণী পাঠক ফোরাম আয়োজন করে ‘পাঠকের প্রত্যাশা এবং গণমাধ্যম শীর্ষক’ আলোচনা সভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠান। মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর নজিরেরহাট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সম্মানিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রংপুর মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন। নজিরের হাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি ও পাঠক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সকালের বাণীর শিশুপাতার বিভাগীয় সম্পাদক মুস্তাফিজ রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-সিটি প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি ও সকালের বাণী পাঠক ফোরামের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক স্বপন চৌধুরী, রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ.হ.ম. আশিক ইকবাল, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, সহ-সভাপতি আতিকুর রহমান, সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ রিপোর্টার ও অনলাইন ইনচার্জ ও স্টাফ রিপোর্টার বিপ্লব হোসেন অপু, স্টাফ রিপোর্টার সেলিম সরকার। এছাড়াও বক্তব্য রাখেন- সকালের বাণীর বিজ্ঞাপন ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জাহিদ, কম্পিউটার ইনচার্জ এন্ড গ্রাফিক্স ডিজাইনার ফারুক হোসেন ফিরোজ, সকালের বাণী মাল্টিমিডিয়া বিভাগের ক্যামেরাপার্সন মোহাম্মদ অশিক।

সম্মানিত অতিথি মাহফুজ উন-নবী ডন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সকালের বাণী বরাবরেই এগিয়ে ছিলো। তারা রংপুর নগরীর যে সমস্যাগুলো রয়েছে তা তুলে ধরবে, বিশেষ করে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা পালন করবে।
সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন চৌধুরী বলেন, সকালের বাণী সমাজ ও দেশের সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে সমাজ পরিবর্তনে যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার। পাঠক ফোরামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে পাঠক সংখ্যা বৃদ্ধি করতে হবে।
আ.হ.ম. আশিক ইকবাল বলেন, সকালের বাণী তাদের সংবাদ পরিবেশনের মানবৃদ্ধির মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের মন জয় করবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের সংখ্যা বাড়াবে এই প্রত্যাশা থাকবে। সকালের বাণীর উত্তরোত্তর সাফল্য কামনা করি। সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন, সকালের বাণীর সাংবাদিকেরা তৃণমূল থেকে সমাজের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পত্রিকাটি দেখলে মনেই হয় না এটি স্থানীয় পত্রিকা। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর মতোই এর সংবাদ পরিবেশনা ও সাজসজ্জা। আলোচনা শেষে পত্রিকার সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণের ঘিরে কেক কাটা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতাউর রহমান আতা, নজিরেরহাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি মো. লিটন মিয়া মানিক, সাধারণ সম্পাদক এ জেড এম আলমগীর (ওয়াশিম), প্রচার সম্পাদক মিনু মিয়া, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম, মো. মমিনুল ইসলাম, মো. সুজন, সাব্বীর, কাদের, মাহমুদ, শাবানুর, মতি, রোস্তম আলী, তাসকিন আহম্মেদ ও মাহির আব্দুল্লাহ প্রমুখ।