1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যে তামাক গরুও খায় না ,সে তামাক মানুষ খায়, গণসমাবেশে প্রাণী সম্পদ উপদেষ্টা   | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

যে তামাক গরুও খায় না ,সে তামাক মানুষ খায়, গণসমাবেশে প্রাণী সম্পদ উপদেষ্টা  

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার কেএনবি উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে কনক রহমানের সঞ্চালনায়  উপজেলা প্রশাসন, তিস্তা নদী রক্ষা কমিটি, প্রান্তিক খামারি  ও মৎসজীবি সংগঠনের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
“যে তামাক গরুও খায় না ,সে তামাক মানুষ খায় ”  বললেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এসময় তিনি তামাক চাষের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বলেন, তামাক শুধু মানুষের শরীরেরই ক্ষতি করে না, তামাক চাষ পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতিকর।
শনিবার (৩০ নভেম্বর) রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নে স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের গণসমাবেশে উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় নোহালী ও আলমবিদিতর ইউনিয়নে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপনের দাবী জানান খামারী শাহিনুর ইসলাম। মৎসজীবী ফরিদুল ইসলাম বলেন,শুষ্ক মৌসুমে মৎস প্রকল্পে যেন পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করা যায় । প্রত্যেক বছরে যেন খামারীদের  প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এ দাবি তুলে ধরেন মুরগি খামারী রাবেয়া বেগম।গণসমাবেশে ধারণা পত্র উপস্থাপন করেন জেলা প্রাণিসম্পদ অফিসার সাঈদ রেজা, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণী সম্পদ অফিসার নজরুল ইসলাম,সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান নলেজ প্রমূখ খামারিদের প্রশিক্ষণ, ঋণ সুবিধা, মৎস্য অভায়াশ্রমের প্রতি গুরুত্ব দিয়ে  বক্তব্য দেন।
খামারিদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনার প্রতিত্তোরে এলডিডিপি প্রকল্পের পরিচালক জসীম উদ্দীন বলেন, আমরা এলডিডিপি প্রকল্পের আওতায় ৪০ হাজার খামারীকে প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের উন্নতজাতের গরু পালনে ভূমিকা রেখে যাচ্ছে প্রাণী সম্পদ। এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় রংপুরে ৯টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিল্ক ফিডিং কার্যক্রম চালু রয়েছে যার একটি গঙ্গাচড়ায়। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন,আমরা চার দেয়ালের ভিতরে নানা রকম মিটিং করলেও আজকের তিস্তানদীর পারে মুক্ত পরিবেশে সাধারণ খামারিদের সাথে সরাসরি উন্মুক্ত আলোচনা আমাকে মুগ্ধ করেছে। তিনি আরও  বলেন,আপনাদের প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে  বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )