1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-এর উদ্বোধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-এর উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-এর উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে অন্তর্বতিকালিন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামে ” শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন-এর উদ্বোধন করেন।

 

 

এতে জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. লুৎফর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকত আলী, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, আবু সাঈদের সহদর ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সম্পাদক আবু হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামসহ অতিথিরা পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )