1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শিক্ষকেরা না আসায় বার্ষিক পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে গেল শিক্ষার্থীরা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিক্ষকেরা না আসায় বার্ষিক পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে গেল শিক্ষার্থীরা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৮ জন দেখেছেন

নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা স্কুলে হাজির হলেও শিক্ষকদের দেখা মেলেনি। ফলে চলমান বার্ষিক পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যেতে হয়েছে শিক্ষার্থীদের। পরে দায়সারাভাবে অনিবার্য কারণ বশত পরীক্ষা স্থগিতের একটি নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। সোমবার এমনই ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি স্কুল অ্যাণ্ড কলেজে।

 

এর আগে গত রবিবার ওই প্রতিষ্ঠানে পরীক্ষার ফি দিতে না পারায় হল থেকে বের করে দেওয়ায় মাহফুজুর রহমান নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় রবিবার রাতে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে অফিস সহকারী আমির আলী ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর সোমবার সামাজিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের অনুপস্থিতিতে সম্ভব হয়নি। নিহত মাহফুজুর রহমান উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জরখাঁ গ্রামের হতদরিদ্র হাফিজুর রহমানের ছেলে। সে উপজেলার দেউতি স্কুল অ্যাণ্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

 

তার মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই স্কুলের চলমান বার্ষিক পরীক্ষায় মাহফুজুর রহমান পরীক্ষার ফি ছাড়ায় পাঁচটি বিষয়ের পরীক্ষা অংশ গ্রহণ করেন। রবিবার সকালে অষ্টম শ্রেণির গণিত বিষয়ের পরীক্ষায় ফি ছাড়াই অংশ গ্রহণ করতে যায়। যথা নিয়মে মাহফুজুর রহমান সকাল ১০টায় সহপাঠিদের সঙ্গে পরীক্ষায় অংশ নেন। এসময় পরীক্ষার ফি না দেওয়ার অভিযোগে মাহফুজুর রহমানকে পরীক্ষা চলাকালীন অবস্থায় শ্রেণি কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে অফিস সহকারী আমীর হোসেন প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান মাহফুজুর রহমানকে। সেখানে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও আব্দুল হান্নান পরীক্ষার ফি না দেওয়াসহ অষ্টম শ্রেণির নিবন্ধন না করায় মাহফুজুর রহমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন । এ অপমান সইতে না পেয়ে কোমলমতি ওই শিক্ষার্থী ওই দিন নিজ বাড়িতে এসে শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি টের পেয়ে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতে মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা হাফিজুর রহমান।

 

এ বিষয়ে জানতে দেউতি স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজুর মুঠোফোনে একাদিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পীরগাছা থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও অফিস সহকারী আমির আলীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )