লালমনিরহাটের পাটগ্রামে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩২-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত তিনবিঘা করিডোর চেকপোস্টে এক মানব পাচারকারী আটক হয়েছে। রোরবার (২৩ মার্চ) সকালে ঘটিকায় বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশী কার্যক্রম পরিচালনা
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বপন বাসফোর (৩৫) নামের এক সুইপারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪ দিন পর গতকাল রবিবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্বপন বাসফোঁর বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্ৰামের মৃত হাজারী বাসফোঁরের ছেলে।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য জামিরন বেগমের বিরুদ্ধে ঈদ উপলক্ষে হতদরিদ্রের জন্য সরকারি বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এঘটনায় ভিজিএফ কার্ডধারী সুবিধাভোগীরা অভিযুক্ত ইউপি সদস্যের শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, গত শনিবার
পরিবেশ সংরক্ষণ ও কৃষি জমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের লাঙ্গলের হাট গ্রামে এসএবি ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (২৩ মার্চ) জেলা প্রশাসনের
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভিজিএফের (ভালনেরাবল গ্রুপ ফিডিং) ৩হাজার ৮শ কেজি চাল উদ্ধারের ঘটনায় বিএনপি নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার সকালে মামলাটি করেছেন নাগেশ্বরী উপজেলা সমবায় কর্মকর্তা নূর কুতুবুল। এর আগে শনিবার বিকালে কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা
রংপুরের পীরগাছায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মানহানিকর ছবি শেয়ার করার অভিযোগে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জামিনুল ইসলাম মুকুল। তিনি পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক
পঞ্চগড়ের সদর উপজেলায় সেহরিতে মাইকে ডাকাকে কেন্দ্র করে একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক ছাত্রদের মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তেলিপাড়া নেছারিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ঘটনাটি ঘটে। এতে মাদরাসার শিক্ষক ও ছাত্রসহ আহত হয়েছেন ২৭ জন। অপরপক্ষের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজা সহ আব্দুল আজিজ (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ধৃত
হামরা বাবা গরিব মানুষ, দিন আনি দিন খাই। তিন মাস থাকি ড্রেজার দিয়ে বালু তুলিয়া দরিয়া বানে ফেলাইছে।কুনদিন যে হামার বাড়ি ধ্বসি পড়ে আল্লায় জানে।প্রতিবাদ করছিনু জন্য মোক ধরি ডাঙ্গাইছে। ইউএনও অফিসত অভিযোগ দিছো জন্য মোর ঠ্যাঙ্গ ভাঙ্গি দিবার চাইছে।