ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। এতে করে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের
দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে। প্রথমে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে তাকে মারমারা জেলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ইমামোলুর গ্রেপ্তারের পরেই ইস্তাম্বুলে শুরু হয়েছে বিক্ষোভ। হাজার
ইরাকের একটি শপিংমলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইরাকের কুত শহরে একটি শপিংমলে রাতভর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬১ জন নিহত হয়েছেন। ইরাকের একটি শপিংমলে আগুন লাগার ঘটনায় এখন
২০২৪ সাল থেকে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের আদিয়ালা কারাগারে কয়েদি হিসেবে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে যত মামলা চলছে, তাতে হয়তো আরও বহুদিন এই কারাগারে থাকতে হবে।
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চলছেই। বেশ কিছু চিকিৎসা সূত্রের খবর অনুযায়ী, অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে একদিনে নতুন করে আরও কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাফায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) পরিচালিত
ইসরায়েলি বাহিনী গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে। একটি ব্যস্ত বাজার এবং একটি পানি বিতরণকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরার। ফিলিস্তিনের স্বাস্থ্য
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লেক্সিংটনে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ঘটনাস্থলে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়। গত রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটে এই ঘটনা ঘটে। এর আগে, ওই ব্যক্তি
এর আগে, দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিজের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে হঠাৎ অস্বস্তি বোধ করেন। পরে সেই অনুষ্ঠান থেকে আগেভাগেই চলে যান তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নেতা হিসেবে মাহাথির মোহাম্মদ দুই দশকেরও বেশি সময়
গত জুন মাসে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ বিধ্বস্ত হওয়ার ঘটনার প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ‘এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (এএআইবি)-র প্রকাশিত রিপোর্ট বলছে, ওড়ার কয়েক সেকেন্ড পরেই ১২ বছরের পুরনো বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ‘ফুয়েল-কন্ট্রোল সুইচ’ (জ্বালানি নিয়ন্ত্রক সুইচ) হঠাৎ
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের মে ও জুন মাসে প্রায় ৬ হাজার ৩০০ প্রবাসীকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। বলা হয়েছে, আবাসিক এবং শ্রম আইনের কঠোর বাস্তবায়নের অংশ হিসেবে এই বহিষ্কারের প্রক্রিয়া পরিচালিত