কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশীর অনুদানে দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পাইকেরছড়া ইউনিয়নের আত-তাক্কওয়া ইসলামী ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন মাঠে এসব বিতরণ করা হয়। বাংলাদেশ
রংপুরের পীরগঞ্জের জাতীয় মহাসড়ক এবং গ্রামীণ জনপদের চলাচলের কোন বৈধতা না থাকলেও উপজেলার সকল রাস্তাঘাটে দাপিয়ে বেড়াচ্ছে হাজারো ট্যাফে ও মাহিন্দ্র ট্রাক্টর। অদক্ষ ড্রাইভার শিশু কিশোর গাড়িগুলো নিয়ে বেড়াচ্ছে। আর এই চালকদের কারণে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা আর ক্ষতি সাধিত
রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলী পশ্চিম পাড়া গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী শিশু প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন। মঙ্গলবার দুপুরে দিকে ওই প্রতিবন্ধী শিশুকে হত্যার ভয় দেখিয়ে একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় আলম নামে এক ব্যক্তি।
তেঁতুলিয়ায় খাদ্য গুদামে এখনো রয়েছে সুবিধাভোগীদের জন্য চাল বরাদ্দের মজুদকৃত চালের বস্তা। যে বস্তায় লেখা ছিল শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ শ্লোগানটি। সেই বস্তায় লেখা শ্লোগানটি অবশেষে কালি দিয়ে নিজ হাতে মুছে দিচ্ছেন খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল আলম।
লালমনিরহাটের হাতীবান্ধায় থানায় অভিযোগ দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মডেল কলেজের শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৯ মার্চ) দুপুরে হাতীবান্ধা মডেল কলেজ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ওই কলেজের প্রভাষক আশরাফুজ্জামান। লিখিত বক্তব্য থেকে
সোনালী আঁশে সোনার দেশ,পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৯ মার্চ)সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে উক্ত সম্প্রসারণ(১ম সংশোধিত) প্রকল্প পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট
সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ শাসকদের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন। তিনি বলেন, “আগামী দিনে রাষ্ট্রের প্রতিটি
অবৈধ পলিথিন মজুদ করায় নীলফামারীতে এক ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে জেলা সদরের নতুন বাবুপাড়া এলাকায় ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না
রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রামের রৌমারীতে আরিফুল ইসলাম (২২) নামের এক যুবককে হত্যা মামলার ইজাহারভুক্ত আসামী নুরুজ্জামানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার উপজেলার কর্তিমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামী নুরুজ্জামান