
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বুধবার ১১ ডিসেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের গঙ্গাচড়া উপজেলা শাখার সাউদপাড়া বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ রোকনউজ্জামানকে সভাপতি ও নোহালি কুতুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, আলহাজ্ব অধ্যক্ষ হাফেজ মাওলানা অলিউল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান, সুপার মাওলানা আব্দুর রকিব মিয়া, সুপার মাওলানা ইব্রাহিম খলিল, সুপার মাওলানা নূর মোহাম্মদ মানিক, সুপার মাওলানা আব্দুর রউফ, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা মোকাররাম হোসেন, মাওলানা নাজমুল ইসলাম মাওলানা শহীদ আলী, মাওলানা মনোয়ারুল ইসলাম ও মাওলানা ইউনুস আলী ট্রেজারার সুপার মাওলানা আব্দুস সালাম সদস্য মাওলানা মোক্তারুল ইসলাম মিলন, মাওলানা আব্দুর রউফ, কাজী আসাদুল হক আনসারী, সুপার মাওলানা সাইফুল ইসলাম,আব্দুল খালেক, সুপার মাওলানা সাদেকুল ইসলাম,সুপার মাওলানা মামুন মিয়া,সহ সুপার ওমর আলী নূরী,আবুল কাশেম, ওমর ফারুক, ও মাওলানা নুরুজ্জামান।
জানা যায়, মাদ্রাসার শিক্ষকদের অধিকার আদায়ের নিমিত্তে এই সংগঠনটি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব রাহেঃ কর্তৃক ২০০২ সালে প্রতিষ্টিত হয়েছিল। আওয়ামী সরকার ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষরা বৈষম্যের শিকার হলেও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মাদ্রাসা শিকক্ষদের অধিকার আদায় ও প্রতিষ্ঠার মধ্য দিয়ে বৈষম্যহীন শিক্ষক সমাজ গঠনই এই পরিষদের মূল লক্ষ্য।
Related