অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে এই জালিম সরকার আমাদের উপর মিথ্যা মামলা, কারাভোগ, এবং হত্যার ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে। আল্লাহর রহমতে আমরা কখনোই পিছুপা হইনি। ইসলামের বিজয় কায়েম করতে আমাদের সংগ্রাম চলবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক রোকন উদ্দিন খান বলেন, “স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত। জনগণকে ইসলামী আদর্শে ফিরিয়ে আনার মাধ্যমেই দেশের প্রকৃত শান্তি বজায় রাখা সম্ভব।”
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ বলেন, “আমাদের আন্দোলন নিপীড়িত জনগণের মুক্তি এবং আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য। ত্যাগের এই পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী বলেন,জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় সোচ্চার ছিল এবং আছে। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রগঠনে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।