1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় হেরোইন ও মোটরসাইকেলসহ দুইজন আটক | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় হেরোইন ও মোটরসাইকেলসহ দুইজন আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ জন দেখেছেন
রংপুরে গঙ্গাচড়া মডেল থানার পুলিশের  মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে অফিসার ইনচার্জ আল এমরানের দিক নির্দেশনায় এসআই  আজিবর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চেংমারী বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানে  আব্দুল লতিফ ও রিপন মিয়ার কাছ থেকে ২ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান জানান, জব্দকৃত মাদক ও মোটরসাইকেলসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-৩৫)। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,”মাদক নির্মূলে পুলিশ সবসময় তৎপর। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )