1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর মর্যাদা শহীদের মর্যাদা  রুহুল কবির রেজভী | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর মর্যাদা শহীদের মর্যাদা  রুহুল কবির রেজভী

আমিরুল কবির সুজন, মিঠাপুকুর(রংপুর)
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ জন দেখেছেন
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন আজকের এই হৃদয় বিদারক ঘটনায় ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। এটি কোন স্বাভাবিক মৃত্যু না তার মৃত্যুর মর্যাদা শহীদের মর্যাদা। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের খোঁজ-খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদানের পর এসব কথা বলেন তিনি।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার প্রমূখ উপস্থিত ছিলেন।
রেজভী বলেন, সচিবালয়ের অনেক গুরুত্বপূর্ণ ফাইল এবং আসবাবপত্র পুরে ছাই হয়েছে। এই ঘটনা আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না। নিঃসন্দেহে এটি চক্রান্তের একটি অংশ। আমরা মনে করি চলমান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম তার অন্যতম শহীদ সোহানুর জামান নয়ন। দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোসররা আমলাতন্ত্রে বলেন কিংবা পুলিশে বলেন ঘাপটি মেরে তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন। কোথায় কোন নাশকতা, কোথায় কোন চক্রান্ত করছেন তার কোন ঠিক নেই। এইসব ঠেকাতে গিয়ে দেশের জন্য জীবন দিচ্ছেন এই নয়নের মত শহীদরা। রিজভী আরও বলেন, এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে হবে সরকারকে। যদি না দেওয়া হয় তাহলে বিএনপি সাধ্যমত এই পরিবারের পাশে দাঁড়াবে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার নয়নের পরিবারের হাতে দুই লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।এছাড়াও মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার বিএনপির পক্ষ থেকে আরও পঞ্চাশ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )